রংপুর নগরী

রংপুর নগরীর গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা সিটি বাজার ও কেন্দ্রীয় বাস টার্মিনাল। নিরাপদ পারাপার ও নগরীর ট্রাফিক চাপ কমানোর জন্য এই দুই স্থানে তিন বছর আগে পৌনে ৪ কোটি টাকা ব্যয়ে দুটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু পথচারী ও নগরবাসীর অভ্যস্ততার অভাব ও ব্যবহারবান্ধব সুবিধার ঘাটতির কারণে এগুলো কোনো কাজে আসছে না। ঝুঁকি নিয়ে নিচ দিয়ে সড়ক পার হওয়ায় বাড়ছে যানজট, প্রায় ঘটছে দুর্ঘটনা।
রংপুর সিটি করপোরেশন (রসিক) সূত্রে জানা গেছে, ২০২২ সালে রসিকের নিজস্ব অর্থায়নে ব্রিজ দুটি নির্মাণ করা হয়। সিটি বাজার এলাকার ব্রিজ নির্মাণে ব্যয় হয় ১ কোটি ৬৯ লাখ ৮৮ হাজার ৫৯৪ টাকা এবং বাস টার্মিনাল এলাকার ব্রিজে ব্যয় হয়েছে ১ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৪২৩ টাকা। সব মিলিয়ে ব্যয় হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৪৪ হাজার ৯৮০ টাকা।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ২০০ মিটার দূরে স্থাপন করা হয়েছে ফুটওভার ব্রিজ। লোকজন বাস থেকে নেমে সড়ক দিয়ে পারাপার হচ্ছে। সিটি বাজারে ওভার ব্রিজের প্রবেশমুখসহ আশপাশে মৌসুমি ফলের দোকান বসেছে। সেখানেও দ্রুত যানবাহন ঠেলে পারাপার হচ্ছেন পথচারীরা। পথচারীরা ফুটওভার ব্রিজগুলো ব্যবহার না করায় ময়লা আবর্জনায় ভরে উঠেছে।
স্থানীয়রা বলছেন, সঠিক পরিকল্পনা, গণসচেতনতা এবং পথচারীদের বাস্তব চাহিদার কথা বিবেচনা না করেই এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
সিটি বাজার এলাকায় ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে নগর ভবনে যাচ্ছিলেন কামাল কাছনার বাসিন্দা আখতার হোসেন। তিনি বলেন, ‘ওভার ব্রিজে উঠতে সময় লাগে। তা ছাড়া ওভার ব্রিজের মুখে ফলের দোকান থাকায় উঠতে সমস্যা হয়। তার চেয়ে নিচ দিয়েই রাস্তা পার হওয়া সহজ।’
রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা বলেন, ‘মানুষের নিরাপদ পারাপারের জন্যই ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। মানুষ ব্যবহার করলে এর সুফল মিলত। সচেতনতার জন্য ফুটওভার ব্রিজে সাইনবোর্ড টাঙানো আছে। এ বিষয়ে আরও উদ্যোগ নেওয়া হবে।’

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৪ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১১ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২০ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে