আগামী ২০ জুনের আগে বাজারজাত করা হাঁড়িভাঙা আম না কেনার আহ্বান জানিয়েছে হাঁড়িভাঙা আমচাষি পরিষদ। কারণ জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক আগামী ২০ জুন থেকে হাঁড়িভাঙা আম বাজারজাত শুরু করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন হাঁড়িভাঙা আমচাষি পরিষদের সভাপতি আব্দুস সালাম সরকার।
উপজেলা প্রশাসন ও আম চাষিরা বলছে, এখনো হাঁড়িভাঙা আম খাওয়ার উপযোগী হয়নি। আগামী ২০ জুন থেকে এ আম খাওয়ার উপযোগী হবে। এদিন থেকেই আমও বাজারজাত শুরু হবে।
বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১৭ মে কৃষিবিভাগ, আম চাষি ও ব্যবসায়ীদের অংশগ্রহণে এক আলোচনা সভা করা হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে ২০ জুন থেকে হাঁড়িভাঙা আম বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন।
এ প্রসঙ্গে হাঁড়িভাঙা আমচাষি পরিষদের সভাপতি আব্দুস সালাম সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ২০ জুনের আগে বাজারজাত করা আম না কেনার জন্য ভোক্তাদের আহ্বান জানাচ্ছি। কারণ ২০ জুনের আগে বাজারজাত করা হাঁড়িভাঙা আম খাওয়ার উপযোগী হবে না।’ সেই সঙ্গে তিনি চাষি ও ব্যবসায়ীদেরও অপরিপক্ব আম বেচা-কেনা না করার অনুরোধ জানান।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘সকলের সঙ্গে আলোচনা করে আগামী ২০ জুন থেকে হাঁড়িভাঙা আম বাজারজাত করার জন্য চাষি ও ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে কেউ হাঁড়িভাঙা আম বাজারজাত করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৬ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৩ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩০ মিনিট আগে