
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নবীন শিক্ষার্থী শিপন আহমেদের বিদ্যুতায়িত হয়ে অকালমৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বগুড়ায় শিপনের জানাজায় যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে বাসের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করলেও বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সহযোগিতা করেনি বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।
জানা গেছে, গতকাল সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী (১৭তম ব্যাচ) শিপন আহমেদ তাঁর বগুড়ার বাসায় বিদ্যুতায়িত হয়ে মারা যান। তাঁর জানাজায় যাওয়ার জন্য সহপাঠীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পরিবহনের সহযোগিতা চেয়েও পাননি বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিযোগ করেন এক শিক্ষার্থী। তাঁর ওই পোস্টের পর ফেসবুকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবহন পুলের ওপর ক্ষোভ উগরে দেন শিক্ষার্থীরা।
অভিযোগকারী শিক্ষার্থী তাঁর পোস্টে লিখেছেন, ‘আজ আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ১৭ ব্যাচের ছাত্র শিপন আহমেদকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য যখন আমরা তার বাসায় যাওয়ার প্রয়োজন অনুভব করলাম, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো পরিবহন সুবিধা দেওয়া হলো না। তাহলে প্রশ্ন ওঠে, এই বিপুলসংখ্যক বাস রাখার উদ্দেশ্য কী, যদি শিক্ষার্থীদের সবচেয়ে সংকটময় মুহূর্তে সেগুলো নিষ্ক্রিয় পড়ে থাকে? শিক্ষার্থীদের ‘পালস’ বুঝতে না পারলে, তাদের চাহিদাকে মূল্যায়ন করতে না পারলে, তাহলে দায়িত্ব গ্রহণের নৈতিক ভিত্তিটাই বা কোথায় দাঁড়ায়? শুধু আশ্বাস, দুঃখপ্রকাশ আর বিবৃতিতে দায়িত্ব শেষ হয় না। বাস্তব সেবা, সময়োপযোগী সিদ্ধান্ত এবং মানবিক উপস্থিতিই প্রশাসনের প্রকৃত পরীক্ষার মাপকাঠি। আমাদের ভাইয়ের বিদায় এমনিতেই হৃদয়বিদারক; তার ওপর প্রশাসনিক উদাসীনতা আরও ক্ষতের সৃষ্টি করেছে।’
অর্থনীতি বিভাগ ছাত্র সংসদের জিএস মেহেদি হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েও এ রকম স্পর্শকাতর বিষয়ে বাস দিতে অস্বীকৃতি জানানো খুবই দুঃখজনক। আমরা প্রশাসনের সহযোগিতা না পেয়ে নিজেদের অর্থায়নে শিপনের জানাজায় যাওয়ার জন্য একটি বাস ভাড়া করেছি।’
ক্ষোভ প্রকাশ করে এআইএস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবির বলেন, ‘কেমন অথর্ব প্রশাসন! বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বাস ম্যানেজ করে দিতে পারে না। ১৭ ব্যাচের একজন শিক্ষার্থী নিহত হয়েছে, তার জানাজায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্যও প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি। প্রশাসন যেন কৃত্রিম; তাদের তো মানবিকতা নেই।’
ক্ষোভ প্রকাশ করে বাংলা বিভাগের শিক্ষার্থী জাকির জীম বলেন, ‘মুলার প্রশাসন এখন পর্যন্ত যেসব সিদ্ধান্ত নিয়েছে, প্রায় সবগুলো শিক্ষার্থীদের সাথে সাংঘর্ষিক হয়েছে। প্রশাসনিক ভবনে গিয়ে আন্দোলন না করলে একটা যৌক্তিক দাবিও আদায় হয় না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মো. মাসুদ রানা বলেন, ‘পরিচালক হিসেবে গাড়ি দেওয়ার এখতিয়ার আমার নেই। সর্বোচ্চ ৫০ কিমি দূরত্ব পর্যন্ত গাড়ি দেওয়ার এখতিয়ার পরিচালকের, তা-ও সেটি অফ ডে, অফিস কার্যক্রম চালু থাকার দিনে নয়। রুট বন্ধ করে গাড়ি দেওয়ার কোনো সুযোগ নেই। তবে একটি ১৬ সিটের মাইক্রোবাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে