
ব্যাপক উৎসাহ নিয়ে রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে এসেছিলেন দিনাজপুরের কাহারোল উপজেলার বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানসহ (৫০) আরও অনেকে। এই সমাবেশই তাঁর শেষ সমাবেশ হয়ে রইল। আজ শনিবার বিকেলে ৪টার দিকে সমাবেশ স্থলেই মারা যান তিনি।
রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে মারা যাওয়া মোস্তাফিজুর রহমানের ভাগনে সাদেক জানান, তাঁর মামা দিনাজপুর জেলার কাহারোল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। একই সঙ্গে তিনি উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
মোস্তাফিজুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা বিএনপির নেতা সুভাষ দাস বলেন, ‘মোস্তাফিজুর রহমান কাহারোল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মোস্তাফিজুরের মৃত্যু হয়েছে। আগে থেকেই তিনি হৃদ্রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন।’
এদিকে, দুপুর ১২টার পর থেকেই রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই জেলা বিএনপির নেতাদের বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সমাবেশের মাঠ সকাল থেকেই লোকে লোকারণ্য হয়ে উঠতে থাকে। জেলা নেতাদের বক্তব্যের মধ্যেই দুপুর ১টা ৫৫ মিনিটে সভাস্থলে উপস্থিত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে মাঠে জায়গা না হওয়ায় বিএনপির নেতা-কর্মীদের অনেকেই সমাবেশস্থলের আশপাশের রাস্তার পাশে বসে বক্তব্য শোনেন।
সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে