
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকায় জিঞ্জিরাম নদীর ওপর কাঠ ও বাঁশ দিয়ে তৈরি সেতুটি ভেঙে পড়েছে। এতে উপজেলা শহরের সঙ্গে ১১টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার (১৭ মে) দুপুরে নদীর পানি বেড়ে গেলে প্রবল স্রোতের চাপেই সেতুটি ধসে পড়ে।
স্থানীয়রা জানান, ২০২৪ সালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে কাঠ ও বাঁশ দিয়ে সাময়িকভাবে সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের কিছুদিন পর থেকেই সেটিতে নড়বড়ে অবস্থা দেখা দেয়। তবু বিকল্প পথ না থাকায় এলাকাবাসী দীর্ঘদিন ঝুঁকি নিয়ে চলাচল করছিল।
লালকুড়া গ্রামের বাসিন্দা করিম মোল্লা, আব্দুস সালাম, আবু সাঈদ, জহুরুলসহ অনেকেই জানান, সেতুটি ভেঙে পড়ায় এখন উপজেলা শহরে যাতায়াত করা একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসা, বাজার, অফিস কিংবা স্কুল—সবকিছুতেই পড়তে হচ্ছে দুর্ভোগে। দ্রুত নতুন সেতু নির্মাণ বা মেরামতের দাবি জানান তাঁরা।
যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলী বলেন, ‘‘নদীর পানির উচ্চতা বাড়ায় স্রোতের তীব্রতায় সেতুটি ভেঙে গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।’
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, ‘সেতুটি দ্রুত মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে