গাইবান্ধা সরকারি কলেজে বিভিন্ন আয়োজনে বিশ্ব বন্য প্রাণী দিবস পালন করা হয়েছে। আজ রোববার পরিবেশবাদী সংগঠন ‘তীর’ ও প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে ‘মানুষ ও ধরিত্রীর বন্ধন, বন্য প্রাণী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবন’ বিষয়ক প্রতিপাদ্যে কলেজ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান।
সহযোগী অধ্যাপক এ কে এম আশরাফুজ্জামান মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, তীর এর কলেজ শাখার সভাপতি মো. জাহিদ রায়হান, সহসভাপতি মো. মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক আরিফুর ইসলাম আশিক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম রাফি, কোষাধ্যক্ষ শেখ ফরিদ, দপ্তর সম্পাদক হাবিবুল বাশার হিমন, সদস্য জাকারিয়া, আইরিন, আল-আমিন, রবিউল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন সহ-প্রচার সম্পাদক মো. রুপম ইসলাম।
উপস্থিত ছিলেন–সংগঠনের সাবেক সভাপতি মো. রিফাত হাসান, জিসান মাহমুদসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। শেষে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৫ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১১ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২০ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে