
রংপুর মেডিকেল কলেজে দাবি পূরণ হওয়ায় কমপ্লিট শাটডাউনসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতা। সেই সঙ্গে তাঁরা নতুন অধ্যক্ষ শরিফুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।
গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে কলেজ ক্যাম্পাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীদের মুখপাত্র ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মণ্ডল। এ সময় নতুন অধ্যক্ষ শরিফুলকে বরণ করে নিয়ে আনন্দমিছিল করা হয়।
মুখপাত্র শরিফুল বলেন, ‘স্বৈরাচারের দোসর মাহফুজার রহমানকে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সাত দিনব্যাপী কঠোর আন্দোলন, বিক্ষোভ করেছি। চিকিৎসক, নার্স, কর্মচারী, ছাত্র-জনতা—সবাই আন্দোলনে যোগ দিয়েছিল। সে কারণে এই আন্দোলন সফল হয়েছে। সরকার আমাদের দাবি মেনে নিয়েছে, আওয়ামী লীগের দোসর মাহফুজকে এই ক্যাম্পাস থেকে প্রত্যাহার করে নিয়েছে। তাই সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি, আজকে থেকে কমপ্লিট শাটডাউনসহ সব ধরনের আন্দোলন কর্মসূচি বন্ধ থাকবে।’
নবনিযুক্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। এই হাসপাতাল, এই কলেজ, এই শিক্ষাব্যবস্থা এবং সব জায়গায় অনেক ত্রুটি-বিচ্যুতি আছে। মানুষ হিসেবে আমাদের সামান্য যে সামর্থ্য আছে, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে