‘সিনেমার নায়ক আছি, এখন নৌকার হাত ধরে মাঠের নায়ক হতে চাই, মানুষের নায়ক হতে চাই’। এমন আকাঙ্ক্ষার কথাই বলেছেন নায়ক ফেরদৌস আহমেদ। তিনি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন দিলে অবশ্যই নির্বাচন করব। আর না দিলেও নৌকা মার্কার সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে থাকব এবং নৌকার প্রচারে কাজ করে যাব।’
আজ রোববার বিকেলে রংপুর নগরীর জিএল রায় রোডে একটি পোশাকের দোকান উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ফেরদৌস।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ সবাইকে দেখার আহ্বান জানিয়ে নায়ক ফেরদৌস বলেন, ‘একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু দলমত-নির্বিশেষে সবার ঊর্ধ্বে। বাংলাদেশের কারিগর, বাংলাদেশের রূপকার, তিনি দেশের জন্য পরিবারসহ যে আত্মত্যাগ করে গেছেন তা এ প্রজন্মের কাছে তুলে ধরা দরকার। এই সিনেমাটা বর্তমান প্রজন্মের জন্য অনেক শিক্ষণীয়। এই সিনেমার মাধ্যমে অনেক কিছু জানার আছে। তাই হলে গিয়ে মুজিব সিনেমাটা দেখা দরকার।’
ভোটারদের উদ্দেশে ফেরদৌস বলেন, ‘সামনে নির্বাচন, সেই নির্বাচনে দেখে বুঝে ভোট দেবেন। আমি আহ্বান জানাচ্ছি, আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করব। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে সুন্দর করে সাজাচ্ছেন। তিনি একের পর এক মেগা প্রকল্পের মাধ্যমে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন। তাই আমাদের সবার উচিত প্রধানমন্ত্রীকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করা। তাহলের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হবে।’
পোশাকের দোকান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ প্রমুখ।
নায়ক ফেরদৌস আসায় রংপুরের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা ছুটে আসেন। সবাই ফেরদৌসের সঙ্গে দেখা করেন এবং সেলফি তোলেন। এ সময় ফেরদৌসও সবার সঙ্গে হাত মেলান এবং কুশল বিনিময় করেন।

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
১ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৬ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৮ মিনিট আগে