
রংপুরে কারাবন্দী এক যুবলীগ নেতার ‘ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখলকে ঘিরে কেব্ল অপারেটর প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকির অভিযোগের মামলায় গ্রেপ্তার জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব এবং জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুন জামিন পেয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাশেদ হোসাইন।
আদালত সূত্রে জানা গেছে, আসামিদের আদালতে হাজির করে জামিন আবেদন করা হলে পুলিশ প্রতিবেদনের দিন পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক শাহিন আলম।
এর আগে গতকাল সোমবার রাতে নগরীর কামাল কাছনা এলাকায় নিজ বাসা থেকে র্যাব-১৩ তামজিদুর রশিদ গালিবকে গ্রেপ্তার করে। একই রাতে মহানগর গোয়েন্দা পুলিশ নুরপুর এলাকা থেকে মুরাদ কায়সার মিথুনকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরীর কামাল কাছনা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে কেব্ল ওয়ান প্রতিষ্ঠানের লাইন কেটে দেওয়া হয়। ফলে গ্রাহকেরা মারাত্মক ভোগান্তির শিকার হন। এতে মায়া সাইবার ওয়ার্ল্ড ও কেব্ল ওয়ান প্রতিষ্ঠান দুটি প্রায় সাত লাখ টাকার ক্ষতির মুখে পড়ে। এ ঘটনায় মায়া সাইবার ওয়ার্ল্ডের পপ ম্যানেজার মোছা. রেবেকা হারুন সংবাদ সম্মেলন করে ঘটনার বিবরণ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনের পর পরিস্থিতি চরম আকার ধারণ করে। গত রোববার বিকেলে গালিব, মনুসহ আনুমানিক ১৫-২০ জন নগরীর প্রেসক্লাব এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের অফিসে ঢুকে কর্মী ওপর মারমুখী আচরণ করেন। এ সময় তামজিদুর রশিদ গালিবের হুকুমে অন্য আসামিসহ সব আসামি অতর্কিত হামলা চালিয়ে মারধর করে এবং অফিসের গুরুত্বপূর্ণ ল্যাপটপ, কম্পিউটার ও অন্য সরঞ্জামাদি ভাঙচুর করে।
এ সময় মনু প্রতিষ্ঠানটির মায়া সাইবার ওয়ার্ল্ডের জিএম মাহাদি হাসান কাফিকে মোবাইলে হুমকি দেন।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রোববার রাতেই অভিযুক্ত দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল থেকে বহিষ্কার করা হয়।
মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

পদ ও পজিশন বিবেচনায় নিয়ে সম্পর্ক তৈরি করলে তা টেকসই হয় না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘সফল হওয়ার পর আমরা যদি নিজেদের একটি নির্দিষ্ট বলয়ে আবদ্ধ করে ফেলি, তবে তা সামষ্টিক উন্নয়নকে
২০ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে ডিলার মেসার্স জায়েদ ট্রেডার্স ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করে।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৬-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের ক্যাম্পাস প্রতিনিধি রেফায়েত উল্ল্যাহ রুপক এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি সোহেল রানা।
৩২ মিনিট আগে
রাজধানীর শ্যামপুর মীর হাজিরবাগ এলাকায় লাকি (১৭) নামের গৃহবধূকে তাঁর স্বামী সজীব গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
৩৮ মিনিট আগে