
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর যৌথ আয়োজনে যে ৪৮ দলের বিশ্বকাপ হবে, তার মধ্যে আছে ইরানও। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে খেলাধুলার ওপর। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত চলছে, সেই যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে ইরান ফুটবল দলকে। গ্রুপ ‘জি’-তে ইরানকে খেলতে হবে বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ডের বিপক্ষে। যার মধ্যে দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে হবে। লস অ্যাঞ্জেলেসে প্রবাসী ইরানি বেশি থাকায় মাঠের ভেতরে ও বাইরে বড় ধরনের রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে কদিন ধরে চলা সংঘাতের কারণে ইরানের ঘরোয়া ফুটবল লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নিরাপত্তার পাশাপাশি প্রতিবাদের ব্যাপারও রয়েছে। তাদের কাছে এখন বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারটা গৌণ হয়ে গিয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ শনিবার বলেছিলেন, ‘এই হামলা ও নিষ্ঠুরতার প্রেক্ষিতে আমরা এই মুহূর্তে বিশ্বকাপকে আশার চোখে দেখতে পারি না।’
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক যুদ্ধের কারণে ফিফা এথানে ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছে। বর্তমান পরিস্থিতি বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব। ফিফার ২০২৬ বিশ্বকাপের বিধিমালার ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো দেশ ‘ফোর্স ম্যাজর’ বা অনিবার্য কারণে সরে দাঁড়ালে ফিফা নিজস্ব বিবেচনায় বিকল্প ব্যবস্থা নিতে পারে। সেক্ষেত্রে ইরানের পরিবর্তে অন্য কোনো এশীয় দেশকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপে রাজনৈতিক কারণে দল প্রত্যাহারের উদাহরণ খুব একটা নেই। তবে ১৯৯২ ইউরোতে বলকান যুদ্ধের কারণে যুগোস্লাভিয়াকে নিষিদ্ধ করে তাদের পরিবর্তে ডেনমার্ককে সুযোগ দেওয়া হয়েছিল। ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়াকেও আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক সময়ের জন্য স্থগিতাদেশ দিয়েছে ফিফা ও উয়েফা। এখন বিশ্বকাপে ইরান অংশ নেয় কি না, সেটা সময়ই বলে দেবে।
২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে। মার্কিন মুলুকে শিরোপা ধরে রাখার অভিযানে নামবেন লিওনেল মেসি, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্তিনেজরা। কাতারে ২০২২ বিশ্বকাপ জিতে মেসি তাঁর আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন। গ্রুপ পর্বে এবার আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের এমন যুদ্ধাবস্থায় বেঁচে থাকাই হয়ে পড়েছে অনেক অনিশ্চিত। তাঁদের মধ্যে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার রিও ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী কেট
১৯ মিনিট আগে
আরও এক আইসিসি ইভেন্টে ব্যর্থ পাকিস্তান। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে উঠতে পারেনি। যার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ক্রিকেটারদের মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক এক
১ ঘণ্টা আগে
হ্যাটট্রিক শিরোপা হলো না উত্তরাঞ্চলের। আজ বিসিএল ওয়ানডের ফাইনালে টানা দুই বারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলের কাছে হেরে গেছে ৫ উইকেটে। বিসিএল ওয়ানডেতে এটি দ্বিতীয় শিরোপা মধ্যাঞ্চলের। এরে আগে তারা শিরোপা জিতেছিল ২০২১-২২ মৌসুমে। মিরপুর শেরেবাংলায় আজ প্রতিযোগিতার ফাইনালে উত্তরাঞ্চলের দেওয়া ২৩৯ রানের লক্ষ্য
১ ঘণ্টা আগে
দূরপাল্লার শট—এমন শটে কতবারই তো গোলের দেখা পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। হতাশও হয়েছেন। তবে এবারের হতাশাটা সবচেয়ে বেশি। চীনের মতো বড় দলের বিপক্ষে খেলার সুযোগই মেলে কপালগুণে, সেখানে গোল পাওয়ার কথা কল্পনাও করা যায় না। ঋতুপর্ণাকে ফিরে যেতে হলো তাই খুব কাছ থেকে।
২ ঘণ্টা আগে