
একই বাড়িতে সৌদিপ্রবাসী দুই সহোদর ভাইয়ের বউয়ের সঙ্গে রাতের আঁধারে পরকীয়া করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়েছেন দুই বন্ধু। আটকের পর তাঁদের একই রশিতে বেঁধে মাথা ন্যাড়া করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ দুই বন্ধুসহ গৃহবধূদের আটক করে আদালতে পাঠায় পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে।
একই বাড়িতে দুই বন্ধু ও দুই বধূর এমন অনৈতিক কাণ্ড ধরা পড়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসে থাকার সুযোগে ওই দুই বধূ শ্বশুরবাড়িতে থাকার বদলে বেশির ভাগ সময় কাটাতেন বাবার বাড়িতে। এ সময়ে তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ওই দুই যুবকের। ঘটনার রাতে তাঁরা ওই দুই যুবককে ঘরে ঢুকিয়ে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়ার ভান করেন। পরে সন্দেহ হলে স্থানীয় বাসিন্দারা বড় বউয়ের রুমের বাক্সের ভেতর থেকে একজনকে এবং ছোট বউয়ের রুমের ওয়ার্ডরোবের ভেতর থেকে একজনকে খুঁজে বের করেন।
জাহেদুল ইসলাম নামের এক প্রতিবেশী বলেন, ‘রাতে বাড়িতে অটো রেখে বাড়ির পাশে অন্ধকারে দাঁড়িয়ে ছিলাম। ওই সময় উঠানে ঘোরাঘুরি করছিল দুই বিদেশির বউ। রাত ১১টার দিকে দুজন ছেলে এলে তাদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেট ও দরজা আটকে দেন ওই দুই বধূ। সন্দেহ হলে গ্রামের কযেকজন মিলে ঘরের দরজা খুলে খোঁজাখুঁজি করে দুজনকে বের করি।’
পরে উত্তেজিত গ্রামবাসী চারজনকে রশি দিয়ে বেঁধে রাখেন। তাঁদের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে দেন। এ সময় অনেকে মোবাইলে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, ‘তারা অপরাধ করেছে, সে জন্য স্থানীয় বাসিন্দারা তাদের আটক করেছে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় আনে। তারা যে অপরাধ করেছে, সে অপরাধের ধারা অনুযায়ী আমরা আদালতে চালান দিয়েছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে