
`গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই স্লোগান সামনে রেখে দিনাজপুর জেলার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খানসামা উপজেলার ছয়টি ইউনিয়নে একযোগে ৪২ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। প্রতিটি ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি জাতের ৭ হাজার করে চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
জানা গেছে, জেলায় নির্ধারিত ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খানসামা উপজেলায় ৪২ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই মহৎ উদ্যোগ নেওয়া হয়।
দিনব্যাপী চলা এই কর্মসূচিতে ইউএনও-এর নেতৃত্বে প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এসময় ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, “বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতা বাড়বে। তাই জেলা প্রশাসনের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এখন গাছগুলোর পরিচর্যায় স্থানীয় জনসাধারণের সহযোগিতা প্রয়োজন।”

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
২৯ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৪০ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে