
দিনাজপুরের চিরিরবন্দর রেলস্টেশনের প্ল্যাটফর্মে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রথম ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৯টার দিকে। চিরিরবন্দর রেলস্টেশনের পশ্চিম পাশে রেললাইন পার হওয়ার সময় দোলনচাঁপা ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আনজুমান আরা (৬০)। তিনি উপজেলার বাসুদেবপুর গ্রামের আফজাল হোসেনের স্ত্রী।
এর প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে একই প্ল্যাটফর্মে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন আসার সময় নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন জিয়াবুর রহমান (৪৩)। তিনি উপজেলার পশ্চিম সাইতাড়া গ্রামের গফুর শাহপাড়ার এন্তাজুল হকের ছেলে।
নিহত আনজুমান আরার জামাতা নুরুজ্জামান জানান, তিনি তাঁর মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। রেললাইন পার হওয়ার সময় ট্রেন চলে এলে কাটা পড়ে মারা যান।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি মৃত্যুর ঘটনা আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩২ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৮ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে