রংপুরের বদরগঞ্জে শান্তা বেগম (৩০) নামের এক নারীকে হত্যার ঘটনায় তাঁর দ্বিতীয় স্বামী মোহাম্মদ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে বদরগঞ্জ থানা-পুলিশ ও র্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার মোহাম্মদ আলীর বাড়ি বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের মৌয়াগাছ স্কুলপাড়া গ্রামে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি দামোদরপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামের অদূরে ভুট্টাখেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করেন বদরগঞ্জ থানা-পুলিশ। লাশের মুখমণ্ডল, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আগুনে ঝলসানো ছিল।
এ ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি শান্তা বেগমের মা ফরিদা বেগম বাদী হয়ে বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় তিনি কাউকে আসামি করেননি। তবে ঘটনার পর থেকে পলাতক ছিলেন শান্তার স্বামী মোহাম্মদ আলী।
মামলার তদন্তকারী কর্মকর্তা বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুবক্কর সিদ্দিক জানান, শান্তা বেগমকে হত্যার সঙ্গে জড়িত রয়েছেন তাঁর স্বামী মোহাম্মদ আলী। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় অনুসন্ধানসহ তথ্য-উপাত্ত সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তা নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে