
দীর্ঘ ১৭ বছর পর রংপুরের মিঠাপুকুরে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। এই সম্মেলনে উপজেলা বিএনপির শীর্ষ নেতা বাছাই করে নেওয়া হবে। এই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৬টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল শনিবার বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে বলে জানা গেছে। শেষ সময়ে আজ শুক্রবার ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা।
এই উপজেলায় এবারই প্রথম ঘটা করে গোপন ব্যালটে নেতা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ১ হাজার ২০৭ জন ভোটার ভোটের মাধ্যমে তাঁদের নেতা বেছে নেবেন। শেষ সময়ে এসে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে। তাঁদের সঙ্গে করছেন মতবিনিময়। চলছে মাইকে নির্বাচনী প্রচার। উপজেলার ১৭টি ইউনিয়নের হাটবাজার এবং উপজেলা সদরের অলিগলি প্রার্থীদের রং-বেরঙের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে। কারা হবেন উপজেলা বিএনপির কান্ডারি, তা নিয়ে সরগরম রাজনীতির প্রাঙ্গণ।
রংপুর জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লিটন পারভেজ স্বাক্ষরিত চিঠির সূত্রে জানা গেছে, শনিবার (৫ জুলাই) মিঠাপুকুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে গত রোববার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৬টি পদে ২১ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। পরের দিন গত সোমবার ২০ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ায় ওই দিনই প্রার্থীদের প্রতীক দেওয়া হয়। সভাপতি পদে প্রার্থীরা হলেন সহকারী অধ্যাপক মো. গোলাম রব্বানী ও সহকারী অধ্যাপক মো. সাজেদুর রহমান রানা। সিনিয়র সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন মো. আব্দুল কাদের রুনু, হানিফ সরদার, মো. খাজানুর রহমান ও ফৌজিয়া ইয়াসমিন চুন্নু। সাধারণ সম্পাদক পদে মোতাহারুল ইসলাম নিক্সন ও হাবিবুর রহমান টিটুল লড়ছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল মোত্তালিব, নাজমুল হক ইমন, শফিকুল ইসলাম বাবুল ও দেলশাদ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থীরা হলেন আনারুল ইসলাম নয়ন, সুমন সরকার, সহকারী অধ্যাপক মোরশেদ হাসান সোহেল, হযরত আলী, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম ও মনিরুজ্জামান মিঠু।
নির্বাচনী তফসিল মোতাবেক শনিবার (৫ জুলাই) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কর্মী সম্মেলন। এরপর বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম রব্বানী। তিনি জানান, নির্বাচনে ১ হাজার ২০৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করবেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪০ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে