
বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শামসুজ্জামান দুদু বলেছেন, মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলনই বলে দেয় বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থা কতটা ভয়াবহ।
আজ সোমবার রংপুর মহানগরীর দর্শনা বাছিরন নেছা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক শিক্ষা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট, রংপুরের সন্তান ড. আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শামসুজ্জামান দুদু বলেন, ‘নৌবাহিনীর ঘাঁটিতে দুষ্কৃতকারীরা আক্রমণ করে। সেটি আমাদের দেখতে হয়; এর থেকে পরিতাপের বিষয় বাংলাদেশে দ্বিতীয়টি নেই।’
শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘আমরা এই সরকারের এখনো পদত্যাগ দাবি করিনি; কিন্তু পরিস্থিতি উন্নতি না হলে মানুষ এই অবস্থা সহজে মেনে নেবে না। এ জন্য আমাদের বক্তব্য খুব স্পষ্ট, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার এই ভূখণ্ডকে মানুষের বসবাসের উপযোগী করবে, এটা আমরা প্রত্যাশা করি।’
অনুষ্ঠানে আমন্ত্রক হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য কমিটির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু, বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৬ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে