নীলফামারী জেলা সদরের রেললাইন থেকে মনিফা বেগম (৫০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে জেলা সদরের সংগলশী ইউনিয়নের ঢেলাপীর কাদিখোল নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। মনিফা বেগম সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামের মোজাফফর হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, আজ সকালে সৈয়দপুর-নীলফামারী রেলস্টেশনের মধ্যবর্তী ঢেলাপীর-সংলগ্ন কাদিখোল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এ পথে চলাচল করা কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন। অজ্ঞাত অবস্থায় লাশ উদ্ধারের পর তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
নিহত নারীর পারিবারিক সূত্র জানায়, মনিফা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। প্রায় সময় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর আজ সকালে তাঁর লাশ উদ্ধারের খবর পাওয়া যায়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত বিষয়সমূহ প্রক্রিয়াধীন রয়েছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৪ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে