
ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া উপজেলার সব কটি নদ-নদীর পানি বেড়েছে। এতে নদতীরবর্তী এলাকাসহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে। উপজেলার প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে এসব গ্রামের প্রায় ৫৪০টি পরিবার। রোপা আমনসহ অন্যান্য ফসলের জমিও তলিয়ে গেছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুড়িগ্রামের তথ্যমতে, দুধকুমার নদের পানি বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারীর পাটেশ্বরী পয়েন্টে ২৯ দশমিক ৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা বিপদৎসীমার ৬ সেন্টিমিটার বেশি।
পাইকের ছড়া ইউনিয়নের রবিউল ইসলাম বলেন, ‘পানি বাড়ায় ধান, পাট ও অন্যান্য ফসলের জমি তলিয়ে গেছে।’
চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক উদ্দিন বলেন, ‘আমার ইউনিয়নের চারটি গ্রাম প্লাবিত হয়ে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, ‘উপজেলার ১৭০ হেক্টর জমির ধান ও ১৫ হেক্টর জমির সবজি পানিতে তলিয়ে গেছে। আর বৃষ্টি না হলে এসব জমির পানি নেমে যাবে। এতে ফসলের তেমন ক্ষতি হবে না।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার ঘোষ বলেন, ‘ইউপি চেয়ারম্যানদের তথ্য অনুযায়ী উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। সেই সঙ্গে ৫৪০টি পরিবার পানিবন্দী হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়েছে। ইউপি চেয়ারম্যানদের সার্বক্ষণিক কন্ট্রোলরুমের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। শুকনো খাবার মজুত করা হয়েছে। দুর্যোগ মোকাবিলার জন্য সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ মিনিট আগে
স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১৩ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে