দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট এলাকার আক্তারুলকে (৪৫) আটক করেছে থানা-পুলিশ। ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাঁকে আটক করা হয়।
অভিযুক্ত আক্তারুল ইসলামের বাড়ি উপজেলার পাকেরহাট গুন্দুশাহপাড়া এলাকায়। পেশায় ভ্যানচালক।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর দাদা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ওই এলাকায় শিশুটির পরিবারের কোনো সদস্য বাড়িতে না থাকায় প্রতিবেশী আক্তারুল শিশুটিকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালায়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন থানায় অবগত করলে শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সংবেদনশীল এ ঘটনায় খবর পাওয়ার পরপরই ভুক্তভোগী ও তাঁর পরিবারের বক্তব্য নেওয়া হয়। ঘটনার সত্যতা পাওয়ায় প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত আক্তারুল ইসলামকে আটক করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা-পুলিশ সর্বদা তৎপর রয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে