
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক হকার আহত হয়েছেন। এ সময় ছিনতাইয়ে অভিযুক্ত রিপনকে (১৮) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার রিপনকে ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার উপজেলার সারাই ইউনিয়নের মদামদন সড়কে এ ঘটনা ঘটে।
রিপন উপজেলার সারাই ইউনিয়নের মদামদন দৌউলটারী গ্ৰামের রফিকুলের ছেলে এবং স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
মামলার তদন্তকারী হারাগাছ থানার এসআই আব্দুস ছবুর খন্দকার জানান, বুধবার হকার রশিদ পুরাতন ভাঙারি মালামাল কেনার জন্য সাহেবগঞ্জ বাজার এলাকায় যান। ভাঙারি মালামাল বিক্রির কথা বলে তাঁকে মদামদন সড়কের ফাঁকা স্থানে নিয়ে গিয়ে তাঁর টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করেন রিপন।
এ সময় বাধা দিলে হকারকে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন রিপন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে ছিনতাইকারী রিপনকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার এবং ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আহত হকারকে হারাগাছ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় আহত হকারের বাবা বাদী হয়ে গতকাল বুধবার রাতে মামলা করেন। আটক রিপনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
২২ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
২৬ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৩৪ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে