নিখোঁজের ১২ ঘণ্টা পর দিনাজপুরের বোচাগঞ্জে ধানখেত থেকে এক পুরোহিতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বোচাগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের উপরপড়ি বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত পুরোহিতের নাম গণেশ ভূট্টাচার্য। তিনি ওই এলাকার দীনেশ ভূট্টাচার্যের ছেলে। নিহতের কপাল, হাত, পাসহ পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এলাকাবাসীর ধারণা, কেউ তাকে হত্যা করে রেখে পালিয়ে গেছে।
এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল হুদা, এএসপি (কাহারোল সার্কেল) মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ ও স্থানীয়রা জানান, গণেশ ভূট্টাচার্য (২৫) গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে খাবার খেয়ে অন্য দিনের মতো পার্শ্ববর্তী বাজারের উদ্দেশ্যে বের হয়। গভীর রাত পর্যন্ত না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজা-খুঁজি শুরু করেন। সারা রাত তারা খুঁজলেও গণেশকে পাওয়া যায়নি।
আজ শুক্রবার সকালে এলাকাবাসী মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধানখেতে গণেশের লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন সেখানে ছুটে যান। পরে পুলিশকে খবর দেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী জানান, ‘লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ লাশটি উদ্ধারের পর সুরতহাল শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল বলেন, ‘আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে