
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পুরুষদের রান্না প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে এ আয়োজন করা হয়।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংগঠন মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। পুরুষ শাসিত সমাজে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং নারীর মর্যাদা রক্ষায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যতিক্রম এ আয়োজন দেখতে পাঁচ গ্রামের হাজারো নারী-পুরুষের ঢল নামে। নারী দিবসের অনুষ্ঠানে ব্যতিক্রম এই আয়োজনকে ধন্যবাদ জানিয়ে বিচারক ও অতিথি এবং অংশ গ্রহণকারী পুরুষেরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন।
প্রতিযোগিতায় সাতজন পুরুষ প্রতিযোগী অংশ নেন। কারও কোনো সাহায্য ছাড়াই তাঁদের প্রত্যেকে একটি করে মুরগি রান্না করেন। এ সময় নারীরা বিচারকের দায়িত্ব পালন করেন। পরে বিজয়ী তিন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
উপজেলা সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের মাসুদ রানা বলেন, ‘জীবনে কখনো রান্না করিনি। এই প্রতিযোগিতায় এসে রান্না করে ভালোই লাগল।’
আরেক প্রতিযোগী রোশন শিমুলবাড়ি গ্রামের লাল মিয়া বলেন, ‘রান্না কেমন হয়েছে জানি না। তবে চেষ্টা করেছি।’
বিজয়ী রামপ্রসাদ গ্রামের সহিদুল ইসলাম বলেন, ‘বিজয় বড় কথা নয়। প্রতিযোগিতায় অংশ নিতে পেরে ভালো লাগছে।’
আয়োজকদের একজন রাধারানী রায় বলেন, পুরুষ ও নারীর যে বৈষম্য, সেটি দূর করার জন্য আন্তর্জাতিক নারী দিবসে এ ধরনের আয়োজন করা হয়েছে।
এ ধরনের ব্যতিক্রম অনুষ্ঠান আয়োজন করায় আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, মহিদেব চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট (মহিদেব) যুব সমাজ সমিতির রাধারানী রায়, কুটিবাড়ী মডার্ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগার আলী, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আন্জুমান আরা, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি সিএনবি প্রকল্পের আফরোজা হ্যাপি, ফুলবাড়ী যুব মানব সেবা সংগঠনের সভাপতি, শারমিন আক্তার, সাধারণ সম্পাদক জাহিদ হাসান নয়ন।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৫ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৩ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩০ মিনিট আগে