
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খেলার মাঠ উদ্ধারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে দৌলতপুর ইউনিয়নবাসী এই স্মারকলিপি দেয়।
স্মারকলিপি থেকে জানা গেছে, উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাস্তোর গ্রামে টাঙ্গন নদসংলগ্ন খাসজমি খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন বয়সী মানুষ। স্থানীয় প্রভাবশালী একটি চক্র খেলার মাঠটি দখল করে সেখানে আমবাগান করেছে। এতে এলাকার লোকজন বাধা দিলে তাদের মারধর করাসহ বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হয়। চক্রটি এখন আবারও সরকারি জমি দখলের উদ্দেশ্যে ওই খেলার মাঠ থেকে প্রায় এক কিলোমিটার দূরে আবাদি খাসজমিতে খেলার মাঠ প্রতিষ্ঠার পাঁয়তারা করছে।
এলাকাবাসীর দাবি, খেলার মাঠ ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার এবং ভূমিদস্যুরা যেন খেলার মাঠে নেমে আবারও খাসজমি দখল করতে না পারে, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হোক।
এ বিষয়ে ইউএনও রমিজ আলম বলেন, ‘স্মারকলিপি পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে