
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী (পিএ) লাভলু মিয়াকে (২৮) রংপুরের কাউনিয়ায় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (১৮ আগস্ট) তাঁকে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের মদামুদন গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
লাভলু মিয়া উপজেলার সারাই ইউনিয়নের মদামুদন গ্রামের তইবুল খাঁর ছেলে।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে হারাগাছ থানা-পুলিশের সহায়তায় রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি দল মদামুদন গ্রামে অভিযান চালায়।
এ সময় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী (পিএ) মো. লাভলু মিয়াকে আটক করে। সেখান থেকে আটক লাভলু মিয়াকে কোতোয়ালি থানায় নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। তিনি কোতোয়ালি থানায় হওয়া মামলার আসামি।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা-পুলিশ পরিদর্শক আতাউর রহমান বলেন, রংপুর মহানগরে ইসকনের ঘটনায় ২০২৪ সালের ১৮ ডিসেম্বর হওয়া মামলার এজাহারনামীয় ২৯ নম্বর আসামি লাভলু মিয়া। আজ সোমবার দুপুরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে সোর্পদ করা হয়েছে।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে