
রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী মোটরসাইকেল শোডাউনের সময় দুর্ঘটনার শিকার হয়ে এক কর্মী মারা গেছেন। আহত হন আরও তিনজন। আজ শুক্রবার সকালে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামায়াত কর্মীর নাম নুর আলম (৫৮)। তিনি রংপুর নগরীর ১ নম্বর ওয়ার্ড হাজীরহাট এলাকার মৃত মনছুর আলির ছেলে। আহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রংপুর-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী রায়হান সিরাজীর সমর্থনে একটি মোটরসাইকেল শোডাউনে অংশ নেন নুর আলম। শোডাউনটি উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় পৌঁছালে নুর আলমের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে মোড়ে রেলিংয়ের পিলারে ধাক্কা খায়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নুর আলমের মোটরসাইকেলটি পিলারে ধাক্কা খেলে তাঁর পেছনে থাকা আরও দুই-একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে তিনজন আহত হন।
এ বিষয়ে জামায়াতে ইসলামের স্থানীয় দায়িত্বশীল নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।
গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি, মোটরসাইকেল শোডাউনে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে