
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঠাঁটমারী নামক স্থানে কুড়িগ্রাম-রংপুর রেললাইনের নাট-বল্টু খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো এক সময় কে বা কারা ঠাঁটমারী বদ্ধভূমির কাছে রেললাইনের অন্তত ১০টি নাট-বল্টু খুলে ফেলে।
স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে আজ মঙ্গলবার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ঘটনাস্থল পরিদর্শন করে রেল বিভাগের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসক জানান, ঠাঁটমারী বদ্ধভূমি এলাকায় অবস্থিত রেলসেতুর ওপরের রেললাইনে নাট-বল্টু কে বা কারা খুলে নিয়ে গেছে। ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ের একজন উপসহকারী প্রকৌশলী এটাকে চুরির ঘটনা বলে জানিয়েছেন। রেল বিভাগ লাইন মেরামত করেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি, বিষয়টি নাশকতা নয়। কে বা কারা নাটবোল্ট চুরি করেছে। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা নিরাপত্তা জোরদার করেছি। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।’
রেলওয়ে সূত্রে জানা গেছে, যথানিয়মে আজ মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে আন্তনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস এবং সোয়া ১০টার দিকে চিলমারী কমিউটার লোকাল ট্রেন কুড়িগ্রাম স্টেশন ছেড়ে যায়। এরপর দুপুরে নাট-বল্টু খুলে থাকার বিষয়টি রেল বিভাগের নজরে আসে।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
২ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
৭ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
১৮ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৩১ মিনিট আগে