
লালমনিরহাটে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে আব্দুল জলিল হত্যা মামলায় স্ত্রী ও তাঁর প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসে কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার (৩০ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন লালমনিরহাট পৌরসভার সাপ্টানা মাঝাপাড়া এলাকার রহমত আলী মোল্লার মেয়ে নিহতের স্ত্রী মমিনা বেগম (২৭) এবং তাঁর প্রেমিক সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কিসমত গাছ (পাঙ্গাটারি) এলাকার রমজান মুন্সির ছেলে গোলাম রব্বানী।
মামলার বিবরণে জানা গেছে, গত ২০২১ সালের ২১ জুলাই রাতে মমিনা বেগম তাঁর প্রেমিক গোলাম রব্বানীর সহযোগিতায় কৌশলে স্বামী আব্দুল জলিলকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। পরে তাঁকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে ওই সালের ২৭ জুলাই লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলাটি দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মাহমুদুন-নবী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২৭ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আসামিদের উপস্থিতিতে আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
রায়ে আদালত উল্লেখ করেন আব্দুল জলিলকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে তাঁর স্ত্রী মমিনা বেগম ও তাঁর প্রেমিক গোলাম রব্বানীকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ার হোসেন মিঠু বলেন, আব্দুল জলিলকে শ্বাসরোধে হত্যার বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
রায় ঘোষণার পর মামলার বাদী আব্দুর রশিদ বলেন, ‘আসামিদের ফাঁসি হলে আরও খুশি হতাম। দণ্ডিত আসামি মমিনা বেগম ও গোলাম রব্বানী পরিকল্পিতভাবে ভাইকে হত্যা করেছে। যা আমরা আদালতে প্রমাণ করতে পেরেছি।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৩ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে