
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী।
আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নদীভাঙন, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
পরিদর্শনের পরে তাঁরা নৌকা ভ্রমণ করেন। নৌকা ভ্রমণের সময় নদীর ভাঙন, জেগে ওঠা চর, পানিপ্রবাহ ও অববাহিকার মানুষের দুর্ভোগ সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। পরে নদীভাঙন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা। বাসিন্দারা দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রকল্পটি সম্পূর্ণভাবে বাংলাদেশের সিদ্ধান্তভিত্তিক এবং দেশের প্রয়োজনের জন্য নেওয়া হয়েছে। চীন বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে এতে বিনিয়োগ করতে আগ্রহী।
‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’-এর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রহমান বলেন, ‘উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষ নদীভাঙন ও প্লাবনের কারণে দীর্ঘদিন দুর্ভোগে রয়েছে। এই দুর্ভোগ লাঘবে তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বিকল্প নেই। দীর্ঘ সময়ের আন্দোলনের পর প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি দেখা যাচ্ছে, যা আমাদের আশাবাদী করেছে।’

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৭ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে