রংপুরের বদরগঞ্জে ভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে দুজন মারা গেছে। নিহতরা দুই বন্ধু।
আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের ট্যাক্সেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত দুজনের মধ্যে একজনের নাম আশিক (১৩)। সে উপজেলার মধুপুর ইউনিয়নের পাকার মাথা ধনতোলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। অপরজনের নাম নাইম হোসেন (১৪)। সে উপজেলার বালাপাড়া গ্রামের মমিন হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন সরকার।
তিনি জানান, উপজেলার ট্যাক্সেরহাট নামক স্থানে দুটি মোটরসাইকেলে চারজন বন্ধু দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তাদের সামনে ব্যাটারিচালিত একটি চার্জার ভ্যান ছিল। তারা পাশাপাশি কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে নাইমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আশিককে বদরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। এ ঘটনায় রিপন (১৬) ও লিপ্তসহ (১৫) তিনজন আরোহী আহত হয়েছে।
বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন সরকার জানান, দুই বন্ধুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৫ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৯ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে