বিভিন্ন প্রতিষ্ঠানে জাত হরিজনদের ছাঁটাই বন্ধ করা, নিয়োগে লিখিত পরীক্ষা ছাড়াই বাস্তবতা যাচাই করে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়াসহ সরকার ঘোষিত পরিচ্ছন্নতাকর্মী পদে হরিজনদের ৮০ শতাংশ কোটা নিশ্চিত করার দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে হরিজন সম্প্রদায়।
আজ বুধবার দুপুরে রংপুর বিভাগে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের নিয়োগে হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের বঞ্চিত করে অন্যদের চাকরি দেওয়ার প্রতিবাদে কাচারি বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান হরিজন নেতারা।
হরিজন অধিকার আদায় সংগঠনের সভাপতি সুরেশ বাসফোর বলেন, মুসলিম সম্প্রদায়ের লোকজন হরিজন সার্টিফিকেট তৈরি করে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করছেন। আমরা বঞ্চিত হচ্ছি। কাজ হারাচ্ছি। এমনটা হলে আমরা জীবন বাঁচাব কি করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন বলে জানান তিনি।
এ বিষয়ে রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন আজকের পত্রিকাকে বলেন, হরিজন তাঁদের দাবি তুলে ধরে প্রধানমন্ত্রী মন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি আমার দপ্তরে দিয়েছে। এটা খুব দ্রুত পাঠানো হবে।
হরিজন অধিকার আদায় সংগঠন রংপুর জেলার সহসভাপতি রাজু বাসফোরের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন নির্বাচন অফিসে কর্মরত জয় বাসফোর, সংগঠনের উপদেষ্টা লিটন বাসফোর ও সাধারণ সম্পাদক সাজু বাসফোর অন্যান্যরা।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে