
‘বাংলাদেশের বিরুদ্ধে বিএনপি-জামায়াত তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের যেকোনো ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। তাদের এই বিষদাঁত ভেঙে দিয়ে আমরা বাংলাদশের মানুষ এগিয়ে যাবই’ বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
আজ বুধবার দুপুর ১২টার দিকে দিনাজপুর ও রংপুরের ব্যবসায়ী এবং দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যাওয়ার আগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এই মন্তব্য করেন।
জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, ‘সৈয়দপুরের মানুষের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তাই এখানে এলে আমার বিশেষ ভালো লাগার সৃষ্টি হয়।’
বিএনপির সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, ‘আমরা এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো অপশক্তির বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেছি। আপনাদের দোয়ায় ভবিষ্যতেও আমরা এই অপশক্তির বিরুদ্ধে জয়লাভ করব।’
এর আগে বিমানবন্দরে অবতরণের পর বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে ফুলেল শুভেচ্ছা জানান সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), আমিনুল ইসলাম, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম, দিনাজপুর পৌর আওয়ামী লীগ, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, বিহারি ক্যাম্প উন্নয়ন কমিটিসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় বিমানবন্দরে জাহাঙ্গীর কবির নানককে শুভেচ্ছা ও স্বাগত জানাতে রংপুর, দিনাজপুর ও সৈয়দপুরের স্থানীয় কয়েক শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে