
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশীর কেনা অটোরিকশা ছুঁয়ে বিদ্যুতায়িত হয়ে এক গৃহবধূ মারা গেছেন। মারা যাওয়া ওই গৃহবধূর নাম জরিনা বেগম (৪৫)। আজ শনিবার সকালে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জরিনা বেগম ওই গ্রামের ছফর উদ্দিনের স্ত্রী। তিলাই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, জরিনা বেগম আজ সকালে প্রতিবেশী আরিফুলের কেনা অটোরিকশা দেখতে তাঁর বাড়িতে যান। অটোরিকশাটিতে তখন ব্যাটারি চার্জ করা হচ্ছিল। জরিনা বেগম একপর্যায়ে অটোরিকশাটি স্পর্শ করেন। এতে তিনি বিদ্যুতায়িত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, প্রতিবেশীর কেনা অটোরিকশা দেখতে গিয়ে তা স্পর্শ করেন জরিনা বেগম। বৈদ্যুতিক ত্রুটির কারণে সেসময় চার্জে লাগানো অটোরিকশার লোহার কাঠামোতে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। এতে জরিনা বেগম বিদ্যুতায়িত হয়ে মারা যান।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একটি অপমৃত্যুর মামলা করা হবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে