জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে ২২ লাখ টাকার হেরোইনসহ ইউসুফ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
ইউসুফ আলী টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাজানপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
র্যাবের প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামে র্যাব—১৪, সিপিসি—১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে অভিযান চালায় র্যাব। অভিযানে ইউসুফ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে ৪৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, তিনি বিষয়টি জেনেছেন। এ বিষয়ে রাতে একটি মামলা দায়ের করা হবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১১ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৮ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে