
কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নে বসতবাড়ির পাশের একটি কৃষিজমি থেকে নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ইউনিয়নের কাগজিপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত কিশোরীর নাম জান্নাতি (১৫)। সে কাগজিপাড়া গ্রামের কৃষক জাহিদুল হকের মেয়ে। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
জান্নাতির জ্যাঠা খলিল জানান, বাড়ির পাশের একটি জমিতে জান্নাতির লাশ উপুড় হয়ে পড়ে ছিল। সকালে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। জান্নাতির বাবার সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেন খলিল। তিনি প্রতিপক্ষের কয়েকজনের নামও উল্লেখ করেন। তবে স্থানীয় একাধিক নিরপেক্ষ সূত্রে খলিলের এমন দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
খলিল বলেন, ‘জান্নাতি রাতে ঘরে ছিল। গভীর রাতে কয়েকজন লোক তাকে বের করে নিয়ে মেরে ফেলে রেখে গেছে। যারা মারছে তাদের সঙ্গে জান্নাতির বাবা ও আমার জমি নিয়ে মামলা চলছে। তারা বিভিন্ন সময়ে আমাদের ক্ষতি করে আসছে। আমরা মামলায় সব উল্লেখ করব। রাতে হামলার সময় বাড়ির সবাই চিল্লাচিল্লি করছে। ওরা লাঠি হাতে এসেছিল। সকালে জান্নাতির লাশ পাওয়া গেছে। যারা এটা করছে আমরা তাদের চিনি।’ জান্নাতিকে হত্যায় জড়িতদের পরিচয় সম্পর্কে বলেন খলিল।
তবে খলিলের এমন দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। রাতে জান্নাতিকে তুলে নিয়ে যাওয়ার সময় পরিবারের লোকজনের চিৎকারের বিষয়টি স্থানীয়রাও নিশ্চিত করতে পারেনি। তবে জমি নিয়ে দ্বন্দ্বে জান্নাতির হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে সন্দেহ স্থানীয়দের। কিন্তু কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা কেউ নিশ্চিত করতে পারেনি।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, ‘নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অন্য কোনো আলামত পাওয়া যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে। কারা হত্যাকাণ্ডে জড়িত তা এখনো জানা যায়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে