
রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিজিবির সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আকিব ওসমান।
গতকাল মঙ্গলবার উপজেলার মাইনী ইউনিয়নের গাঁথাছড়া ও বড় কলোনি এলাকার মাঝে কাপ্তাই লেকে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার মাইনী ইউনিয়নের গাঁথাছড়া ও বড় কলোনি এলাকার মাঝে কাপ্তাই লেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। এ সময় কাপ্তাই লেক থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু ব্যবসায়ী মো. আলমগীরকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই অভিযানে আরও সঙ্গে ছিলেন রাজনগর ব্যাটালিয়নের সহকারী পরিচালক হাফিজুর রহমানসহ স্থানীয়রা।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে