ঢাকায় মাকে খুঁজতে গিয়ে নিখোঁজ কিশোর সোহান (১৪) এক সপ্তাহ পর বাড়ি ফিরেছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামে নানার সঙ্গে বাড়ি ফিরে সে।
এর আগে ২১ মে (মঙ্গলবার) ‘মায়ের খোঁজে বেরিয়ে নিখোঁজ কিশোর’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। পর দিন বুধবার রংপুরে তার সন্ধান মিলে।
সোহানের নানা আব্দুস সাত্তার আজকের পত্রিকাকে জানায়, গত ১৭ মে (শুক্রবার) দুপুরে কাউকে না জানিয়ে ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করা মা সুবর্ণাকে খুঁজতে তাঁর বাড়ি থেকে বের হয় চতুর্থ শ্রেণির ছাত্র সোহান। এরপর সান্তাহার স্টেশনে ঢাকাগামী ট্রেনে না উঠে ভুলে সে রংপুরগামী আন্তনগর ট্রেনে উঠে রংপুরে নামে।
সেখান থেকে পরদিন শনিবার রংপুরের কাউনিয়া যায় এবং বাদশা নামের এক ব্যক্তি তাকে স্টেশনে একা পেয়ে নাম–ঠিকানা জিজ্ঞেস করেন। এ সময় সোহান ভুল পথে আসার ঘটনা খুলে বলে। এরপর থেকে বাদশা তার কাছেই ছিল।
বিভিন্ন গণমাধ্যমে সোহানের নিখোঁজের খবর প্রকাশ এবং সোহানের দেওয়া তথ্যমতে তার মায়ের ঠিকানায় এক প্রতিবেশীর মাধ্যমে যোগাযোগ করেন বাদশা। এরপর গতকাল বৃহস্পতিবার বিকেলে বাদশার বাড়ি থেকে সোহানকে নিয়ে রওনা হন তার নানা।
এদিকে ছেলেকে এত দিন দেখতে না পেয়ে ছটফট করা মা সুবর্ণা ঢাকা থেকে গতকাল শুক্রবার দুপুরেই বাড়ি ফেরেন। ছেলেকে জড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, বাদশা নামের এক ব্যক্তি আদমদীঘি থানায় ফোনে বিষয়টি জানায়। থানা–পুলিশ সোহানের নানাকে জানালে তিনি রংপুরে থেকে শুক্রবার সোহানকে বাড়িতে নিয়ে আসেন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে