
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
আহত ছাত্রীর নাম মোসা. লিজা আক্তার, তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং রহমতুন্নেসা হলের আবাসিক ছাত্রী। অপরদিকে প্রাইভেট কারের চালকের আসনে ছিলেন পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক আবুল কালাম আজাদ।
প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা যায়, আজ বিকেলে ক্যাম্পাস থেকে ছাত্রী হলের সামনের রাস্তার পূর্বপাশ দিয়ে হলের ফিরছিলেন লিজা আক্তার। তাপসী রাবেয়া হলের সামনে পৌঁছালে বিপরীত পার্শ্ব থেকে আসা একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দেয়। পরে কয়েকজন শিক্ষার্থী তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে রামেক হাসপাতালে পাঠানো হয়।
জানতে চাইলে রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস বলেন, ‘বিকেল ৫টার দিকে ওই শিক্ষার্থীকে নিয়ে আসা হয়। পরে তাঁকে অর্থোপেডিকস ১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর পায়ের একটি জায়গা ভেঙে গেছে। আজ রাতেই তাঁর অপারেশন সম্পন্ন হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থী লিজার ক্যাম্পাস থেকে হলে ফেরার পথে আমাদেরই এক শিক্ষকের ব্যক্তিগত গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। পরে ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
‘সেখান থেকে উচ্চতর চিকিৎসার জন্য তাঁকে রামেকে নেওয়া হয়েছে। এক্স-রে রিপোর্ট অনুযায়ী তাঁর পায়ের হাড় ভেঙে গেছে। পরে তাঁকে রামেকে ভর্তি করা হয়েছে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
১৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে