
নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বারী মোল্লাসহ (৬৫) পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার দাউদপুর গ্রামের বারী মোল্লা, রাতলায় গ্রামের পারভিন আক্তার, চকমুনু গ্রামের শাহীন আলী, আতাইকুলা গ্রামের আনোয়ার হোসেন ও চামটা গ্রামের ফারুক হোসেন।
পুলিশ জানায়, গত আগস্ট মাসে বিএনপির উপজেলা অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল বারীকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া একই রাতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মূলে উপজেলার রাতলায় গ্রামের পারভিন আক্তার এবং চকমুনু গ্রামের শাহীন আলীকে গ্রেপ্তার করা হয়।
অপর দিকে গোপন সংবাদের ভিত্তিতে আজ উপজেলার আতাইকুলা উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেন (৩২) ও ফারুক হোসেনকে (৩২) নেশাজাতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে