দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের নির্বাচনে ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী শহীদুজ্জামান সরকার। এ নিয়ে টানা চতুর্থ বারসহ পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র (ট্রাক) প্রার্থী এইচ এম আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট।
গতকাল সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা এই ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২৪টি ভোট কেন্দ্রের ৭০৬টি কক্ষে ভোট নেওয়া হয়।
এদিকে নৌকা ও ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা দুই প্রার্থী ছাড়াও জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী তোফাজ্জল হোসেন ও স্বতন্ত্র (ঈগল) প্রার্থী মেহেদী মাহমুদ রেজা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৮৪টি এবং মেহেদী মাহমুদ রেজা পেয়েছেন ১ হাজার ৪২৬ ভোট।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন। ভোট পড়েছে মোট ২ লাখ ৩ হাজার ৩৯১টি। বাতিল হয়েছে ৪ হাজার ৫৫৯। নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৮৩২। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী আসনটিতে ভোটের শতকরা হার ৫৭ দশমিক ১১ শতাংশ।
নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন, ‘উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সুশৃঙ্খল পরিবেশ পেয়ে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্র এসে ভোট প্রদান করেছেন। ভোটারদের উপস্থিতির হার বেশ ভালো ছিল। সবার সহযোগিতায় গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হয়েছে।’
উল্লেখ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আট দিন আগে গত ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) আমিনুল ইসলাম মারা গেলে ওই আসনের নির্বাচন স্থগিত করে ইসি। এর ফলে ৭ জানুয়ারি দেশের ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। পরে গত ৮ জানুয়ারি ওই আসনের নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করে ইসি। নতুন তফসিল অনুযায়ী আসনটিতে সোমবার ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে দিয়ে দেশের ৩০০টি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদের ভোট সম্পন্ন হলো।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে