
দলীয় পরিচয়ের বাইরে গিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান রাকসুর নবনির্বাচিত জিএস সালাহউদ্দিন আম্মার। শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।
আম্মার বলেন, ‘আমরা একসাথেই কাজ করতে চাই। দলীয় পরিচয়ের বাইরে গিয়ে আমরা এক হয়ে কাজ করব। আমাদের পরিচয় হবে ভিপি, জিএস-এজিএস এভাবে। কোনো দলীয় পরিচয় নয়।’ তিনি বলেন, ‘সবার অক্লান্ত পরিশ্রমের ফসল এসেছে। এ বিজয়টা উৎসর্গ করতে চাই ফিলিস্তিনের মুসলিম ভাই-বোনদের। উৎসর্গ করতে চাই আমার বাবাকে, যে বাবা আমার আন্দোলন-সংগ্রামের জন্য নির্যাতন সহ্য করেছেন। বিজয় উৎসর্গ করতে চাই আমার মাকে। যিনি অভ্যুত্থান থেকে এ পর্যন্ত চলতে আমাকে নীরবে-নিভৃতে পরামর্শ দিয়ে এসেছেন।’
খুলনার কয়রার ছেলে সালাহউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৫ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
৮ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
১৫ মিনিট আগে