
ভারতে মুসলিম নির্যাতন, সীমান্তে অবৈধ পুশ ইন, গাইবান্ধায় মূর্তি নির্মাণের প্রতিবাদ এবং হেযবুত তওহীদকে নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। আজ শুক্রবার জুমার নামাজ শেষে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে সংগঠনের জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাহেববাজার জিরো পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা ভারতে মুসলমানদের ওপর নির্যাতন, মসজিদ-মাদ্রাসা ভাঙচুর এবং সীমান্তে অবৈধ পুশ ইনের অভিযোগের নিন্দা জানান। তাঁরা সীমান্ত নিরাপত্তা জোরদার, বিজিবিকে আধুনিক অস্ত্রে সজ্জিত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার দাবি জানান।
সমাবেশে গাইবান্ধায় মূর্তি নির্মাণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হেযবুত তওহীদকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মূর্তি স্থাপন বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান বক্তারা।
দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে সমাবেশ শেষ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর খেলাফত মজলিসের সভাপতি মুফতি জমির হোসেন জমিরী, সহ-সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ তালহা, যুববিষয়ক সম্পাদক মীর ফরহাদ, হেফাজতে ইসলামের জেলার যুববিষয়ক সম্পাদক মুফতি কামরুজ্জামান, সদস্য হাফেজ মাওলানা হোসায়েন আহমেদ দেওয়ান এবং ছাত্রবিষয়ক সদস্য হাফেজ মাওলানা আব্দুল্লাহ।

রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে লিয়াকত আলী লাদেন হত্যা মামলার অভিযুক্ত জুয়েল হোসেন ও তাঁর ছেলে রকি আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে সুমন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপনে বিয়ে করা এক এইচএসসি পরীক্ষার্থী (১৮) স্ত্রীর মর্যাদার দাবিতে ওই যুবকের বাড়িতে অনশনে বসেছেন...
৩ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় কদম ফুল পাড়া নিয়ে বিরোধের জেরে আহত যুবক সজল মিয়া ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। পরে হত্যার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে সালিসে ২০ লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসার অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগে