
বগুড়ার শাজাহানপুরে ভারী বৃষ্টিপাতে ঘরের মাটির দেয়াল ধসে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলতলা এলাকায় পুকুরপাড় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কিবরিয়া (৫০)। তাঁর বাড়ি রাজশাহীর মতিহার থানার বুথপাড়া এলাকায়। তিনি ১৮ বছর ধরে শাজাহানপুর উপজেলার ফুলতয়াল পুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় একাই থাকতেন এবং ইলেকট্রিকমিস্ত্রির কাজ করতেন।
খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এসে মাটি সরিয়ে কিবরিয়াকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। প্রচুর বৃষ্টিপাতের কারণে রেজাউল করিমের মাটির ঘরের দেয়াল ধসে কিবরিয়ার ওপর পড়ে। আমাদের লোকজন মাটি সরিয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেন।’
কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আল মাহমুদ বলেন, রাত থেকে বগুড়ায় ভারী বৃষ্টি শুরু হয়। সকালে অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়ির দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় থাকা কিবরিয়ার ওপরে পড়ে। তাঁকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আল মাহমুদ আরও বলেন, কিবরিয়ার একটা মেয়ে রয়েছে। রাজশাহীতে পড়াশোনা করেন। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর তিনি বগুড়ায় একাই বসবাস করছিলেন। তাঁর লাশ শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা কিবরিয়াকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিবরিয়াকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে