
চাষি ও ক্রেতার স্বার্থ সুরক্ষিত রেখে আগামী এক মাসের ভেতর আলুর দাম কিছুটা বাড়তে পারে বলে মন্তব্য করেছেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ শুক্রবার জয়পুরহাটের আক্কেলপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘আগামী এক মাসের ভেতর আলুর দাম কিছুটা বাড়তে পারে। আমরা আলু রপ্তানিতে প্রণোদনা ও সহযোগিতা করছি। চাহিদা তৈরির চেষ্টা করা হচ্ছে।’
এ ছাড়া টিসিবির জন্য বাজার থেকে আলু কেনা হবে। আলু রপ্তানির লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে। এই পদক্ষেপের মাধ্যমে চাষি ও ক্রেতা উভয়ের স্বার্থ সুরক্ষিত রাখা হবে।
এর আগে শুক্রবার বেলা পৌনে ১টায় তাঁকে বহনকারী হেলিকপ্টার উপজেলার গোপীনাথপুর উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করে। হেলিকপ্টার থেকে নামার পর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের পক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে গোপীনাথপুর থেকে দেড় কিলোমিটার দূরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মর্তুজাপুর গ্রামে গিয়ে বাণিজ্য উপদেষ্টা জুমার নামাজ আদায়ের পর তাঁর শ্বশুর মরহুম আব্দুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন। বিকেল ৫টা পর্যন্ত আক্কেলপুরে অবস্থানের পর তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করবেন বলে সূত্রে জানা গেছে।
এদিকে বাণিজ্য উপদেষ্টাকে বহনকারী হেলিকপ্টার দেখতে গোপীনাথপুর উচ্চবিদ্যালয় মাঠে ভিড় করে উৎসুক জনতা। আবু মুছা নামের এক ব্যক্তি নাতিকে নিয়ে হেলিকপ্টার দেখতে আসেন। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নাতি হেলিকপ্টার দেখার বায়না ধরেছে। নাতিকে কাঁধে নিয়ে হেলিকপ্টার দেখতে এসেছি। বাণিজ্য উপদেষ্টা গোপীনাথপুরে এসেছেন। গোপীনাথপুরের বাসিন্দা হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আগে কখনো সরকারের কোনো মন্ত্রী গোপীনাথপুরে এসেছিলেন কি না, তা জানি না।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে