রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। এ ছাড়া আরও চারজন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। গত কাল শনিবার আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
বদলির আদেশে দেখা গেছে, নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ ও রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলামকে আরএমপি হেডকোয়ার্টার্সের ওআর হিসেবে বদলি করা হয়েছে।
চন্দ্রিমা থানার ওসি আবুল কালাম আজাদকে বোয়ালিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। আর রাজপাড়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে পদায়নের অপেক্ষায় থাকা আরএমপির পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানকে। এ ছাড়া চন্দ্রিমা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে নগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মেহেদী মাসুদকে।
একই আদেশে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। আর পদায়নের অপেক্ষায় থাকা আরএমপির পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকীকে পদায়ন করা হয়েছে বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে।
বিষয়টি নিশ্চিত করে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, এটা পুলিশের নিয়মিত বদলি। পুরো ইউনিটকে সুন্দরভাবে পরিচালনার জন্য ইউনিটপ্রধান হিসেবে পুলিশ কমিশনার এ সিদ্ধান্ত নিয়ে থাকেন। যাঁকে যেখানে যোগ্য মনে করেন, সেখানে দায়িত্ব দেন। এটা তেমনই বদলি।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১১ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে