
গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষে চারজন নিহত হওয়ার প্রতিবাদে রাজশাহীতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন জুবায়েরপন্থীরা। আজ বুধবার সকালে প্রায় এক ঘণ্টা তাঁরা নগরের বোয়ালিয়া থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় সমাবেশ থেকে তাঁরা সাদপন্থীদের নিষিদ্ধ করার দাবি জানান।
সম্মিলিত ওলামা মাশায়েখ ও তাবলিগ জামাতের সাথিবন্ধু এবং রাজশাহী মেডিকেল কলেজের স্টুডেন্ট ফোরামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি শেষে জুবায়েরপন্থী পাঁচজন বাদী হয়ে সাদপন্থী চারজনের নামে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অভিযোগকারীরা হলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, মাওলানা আতিকুর রহমান চৌধুরী, হাজি মোহা. নাঈমুল ইসলাম, ইবাদত হোসেন ও মাওলানা আসলাম উদ্দিন। তাঁরা হড়গ্রাম নতুনপাড়া এলাকার আমিনুল ইসলাম, সিঅ্যান্ডবি জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম আজম ওরফে আব্দুল্লাহ, দড়িখড়বোনা এলাকার বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমান মানিক ও উপশহরের বাসিন্দা মোহাম্মদ শহীদুল্লাহ লিটনের বিরুদ্ধে এই জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ইজতেমা মাঠে ঘটে যাওয়া হত্যাকাণ্ডে আমিনুল, গোলাম আজম, আতাউর ও শহীদুল্লাহ প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন। তাঁরা এখন বিভাগীয় মারকাজ মসজিদ ও মাদ্রাসায় জুবায়েরপন্থীদের প্রবেশ করতে না দেওয়ার ষড়যন্ত্র করছেন। জিডিতে আরও উল্লেখ করেন, ১৯ ডিসেম্বর মাগরিবের নামাজের পর তাঁরা মার্কাজ মসজিদ গেটে জুবায়েরপন্থীদের ওপর হামলার বিষয়ে আলোচনা করেন।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, তদন্ত করে জিডির বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে