Ajker Patrika

চাকরি স্থায়ী করার দাবিতে সওজ কর্মচারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
চাকরি স্থায়ী করার দাবিতে সওজ কর্মচারীদের বিক্ষোভ
সাত দফা দাবিতে সওজ বিভাগের রাজশাহী কার্যালয়ের অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

চাকরি স্থায়ী করাসহ সাত দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাজশাহী কার্যালয়ের অস্থায়ী কর্মচারীরা।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় নগরের লক্ষ্মীপুর এলাকায় সড়ক ভবনের ফটকের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ বিক্ষোভে সভাপতিত্ব করেন জেলা সংসদের সভাপতি সাইদুর রহমান। বিক্ষোভ চলাকালে যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীনসহ অনেকে বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত