নওগাঁ জেলা কারাগারে থাকা এক হাজতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ৯টার দিকে মারা যান তিনি।
নিহত ব্যক্তির নাম সিদ্দিক হোসেন মোল্লা (৪৫)। তিনি নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে ও পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ভারতীয় জাল রুপি লেনদেনের সময় সিদ্দিক মোল্লা ও মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা কারিয়াপ্পা চৌধুরীকে গ্রেপ্তার করে মান্দা থানা-পুলিশ। এর পর থেকে তাঁরা দুজনেই নওগাঁ কারাগারে হাজতবাস করছিলেন।
সিদ্দিক মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ৪ ফেব্রুয়ারি গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।
ওসি মনসুর রহমান আরও বলেন, এ ঘটনায় অধিকতর তদন্তের জন্য গ্রেপ্তার দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে গত ১৩ ফেব্রুয়ারি তাদের দুজনকে আদালতের মাধ্যমে আবারও নওগাঁ কারাগারে পাঠানো হয়।
এ প্রসঙ্গে নওগাঁ জেল সুপার নজরুল ইসলাম বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে হাজতি সিদ্দিক মোল্লা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাঁকে কারাগার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালের মাধ্যমে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
২ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৬ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৫ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে