রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাশরাত আর্শিয়ানা ঐশী নামের এক ছাত্রলীগ নেত্রীর কক্ষ সিলগালা করেছে হল প্রশাসন।গতকাল সোমবার দুপুরে হল প্রশাসনের পক্ষ থেকে কক্ষটি সিলগালা করা হয়। ওই হলের আবাসিক শিক্ষক ড. মণি কৃষ্ণ মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
ঐশী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ছাত্রলীগের সহসভাপতি। তিনি হলের ২৮৮ নম্বর কক্ষে থাকতেন। ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাবি ছাত্রলীগের ২৬তম সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
কক্ষ সিলগালা করার বিষয়ে আবাসিক শিক্ষক মণি কৃষ্ণ বলেন, হলের ২৮৮ নম্বর কক্ষটি ডাবল সিটের। কিন্তু শুরু থেকে ঐশী ওই কক্ষে একা থাকেন। তাঁর কক্ষে কাউকে সিট বরাদ্দ দেওয়া হলে তিনি উঠতে দেন না। বিষয়টি নিয়ে হল প্রশাসন থেকে মাসখানেক আগে চিঠি ইস্যু করা হয়। তিনি চিঠির কোনো জবাব দেননি। এ ছাড়া হলের নিয়মনীতি মানেন না। রাজনৈতিক পাওয়ার দেখাতে চান। বিষয়গুলো নিয়ে হল প্রশাসন ছাত্র উপদেষ্টা, প্রক্টর তথা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে তাঁর কক্ষটি সিলগালা করা হয়।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ছাত্রলীগ নেত্রী ঐশী বলেন, ‘প্রথমে প্রভোস্ট ম্যাম রাগের বশে এ রকম কাজ করেছিলেন। তারপর আমাদের বড় ভাইয়েরা প্রভোস্ট ও ভিসি স্যারের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করেছেন।’
এ বিষয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি তাজরিন মেধা বলেন, ‘আমাদের হলে কোনো সিঙ্গেল রুম নেই। ঐশী তাঁর রুমে একা থাকেন। ওই রুমে অন্য কাউকে সিট বরাদ্দ দিলে তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন। বিষয়টি নিয়ে প্রাধ্যক্ষ ম্যাম একাধিকবার তাঁর সঙ্গে কথা বলেছেন। কিন্তু তিনি ডাবল সিটের রুমে একা থাকতে চান। এই বিষয়কে কেন্দ্র করে তাঁর কক্ষে সিলগালা করা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ফারজানা কাইয়ুম কেয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে এখন কিছু বলতে পারব না। উপাচার্য বিদেশ থেকে ফিরলে মিটিং করে তারপর জানাব।’

রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
৩৪ মিনিট আগে
জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে