
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নারীর (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যুগিবাড়ি পাংলার বিল এলাকার একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের নাম-পরিচয় জানা যায়নি।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইলাম রাজ বলেন, ‘লাশটি দেখে মনে হচ্ছে, তাঁকে ধর্ষণ করে বাইরে থেকে গলা কেটে হত্যা করে গাড়িতে নিয়ে এসে এখানে ফেলে গেছে। তাঁকে এই এলাকার মনে হচ্ছে না।’
এ বিষয়ে ওসি ওয়াদুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘গলাকাটা এক নারীর লাশ পাওয়া গেছে। আমি এইমাত্র ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েক দিন আগের হতে পারে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে