মোবাইল ফোনে গেম খেলতে নিষেধ করায় মা ও বোনের সঙ্গে ঝগড়া করে এসএসসি পরীক্ষার্থী মোস্তাকিন মন্ডল (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামে এই ঘটনা ঘটে।
সড়াতৈল গ্রামের আশরাফ মন্ডলের ছেলে মোস্তাকিন মন্ডল সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।
সড়াতৈল গ্রামের বাসিন্দা প্রতিবেশী আব্দুল মান্নান তালুকদার জানান, মোস্তাকিন বেশির ভাগ সময় মোবাইলে গেম খেলত। ঘটনার আগে তার মা ও বোন তাকে গেম খেলা বন্ধ করে লেখাপাড়া করার চাপ দেয়। এ নিয়ে মা বোনের সঙ্গে ঝগড়া করে মোস্তাকিন। এই ঝগড়ার রেশ ধরে সে আত্মহত্যা করে। আগামী ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের সিরাজগঞ্জ মর্গে পাঠানো হবে।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১ সেকেন্ড আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩০ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে